০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

আজ শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের ৪৯ নবনির্বাচিত এমপি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৫৩৪

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করবেন। রবিবার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে।

এর আগে, গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের বণ্টনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, নিপুন রায় চৌধুরী, নিলোফার চৌধুরী মনি, মাধবী মারমাসহ ৩৬ জন।
অন্যদিকে, জামায়াত জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিমসহ ১২ জন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম–এর মনোনয়নপত্রও শনিবার বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সর্বাধিক পঠিত

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা

আজ শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের ৪৯ নবনির্বাচিত এমপি

আপডেট: ০৯:৫২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬