০২:২১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোরে ডিএনসির পৃথক অভিযানে ৪৪ বোতল স্পিরিট ও ২ হাজার ইয়াবাসহ আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫৪৩

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৪৪ বোতল রেক্টিফাইড স্পিরিট ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) যশোর সদর উপজেলার কুন্ডুপাড়া ও তপস্বীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের কুন্ডুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ মিন্টু মিয়া (৪৬) নামে এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়ে ৪৪ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
অপরদিকে, একই দিন বেলা ১১টা ৩০ মিনিটের দিকে যশোর-বেনাপোল মহাসড়কের তপস্বীডাঙ্গা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিএনসির একটি দল। এ সময় সাতক্ষীরা থেকে যশোরগামী ‘জিম এন্টারপ্রাইজ’ নামের একটি লোকাল বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ফিরোজা খাতুন মায়া (৩৯) নামে এক নারীকে আটক করা হয়।
ডিএনসি কর্মকর্তারা জানান, আটক ওই নারীর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের কর্মকর্তারা বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
ডিএনসির কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

মন্দিরে নামযজ্ঞ চলাকালে মনিরামপুরে যুবককে কুপিয়ে জখম

যশোরে ডিএনসির পৃথক অভিযানে ৪৪ বোতল স্পিরিট ও ২ হাজার ইয়াবাসহ আটক ২

আপডেট: ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬