০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বেনাপোলে মাদক সহ অবৈধ পণ্য আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫৭২

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা

সোমবার (২৩ জুন) দিনভর বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কর্তৃক পাঁচপীরতলা, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় WINCEREX Cough Syrup (ফেন্সিডিলের বিকল্প), শাড়ী, কম্বল, কাজু বাদাম, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৭,৫১,০০০/-(সাত লক্ষ একান্ন হাজার) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

বেনাপোলে মাদক সহ অবৈধ পণ্য আটক

আপডেট: ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫