০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

তুরস্কে চিকিৎসা শেষে দেশে ফেরা বিএনপি নেতা কুদ্দুস বিশ্বাসকে দেখতে গেলেন যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতারা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৬১৯

নিজস্ব প্রতিবেদক

শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগআচড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ কুদ্দুস আলি বিশ্বাস দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি সম্প্রতি তুরস্কে চিকিৎসা গ্রহণ করেন। সফল অস্ত্রোপচার ও চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফিরে বর্তমানে নিজ বাড়ি যশোরের শার্শা উপজেলার বাগআচড়ায় অবস্থান করছেন।

শনিবার (২১ জুন) বিকেলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, পৌর যুবদলের নেতৃবৃন্দ, কৃষক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর বাসভবনে উপস্থিত হন।

নেতৃবৃন্দ আলহাজ্ব কুদ্দুস বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, “দলের প্রবীণ ও অভিজ্ঞ নেতারা আমাদের প্রেরণার উৎস। তাঁর ফিরে আসা আমাদের জন্য আশার বার্তা।”

এ সময় কুদ্দুস বিশ্বাস নেতাকর্মীদের আন্তরিকতা ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবাইকে ধৈর্য, সততা ও দলীয় ঐক্য বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

তুরস্কে চিকিৎসা শেষে দেশে ফেরা বিএনপি নেতা কুদ্দুস বিশ্বাসকে দেখতে গেলেন যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতারা

আপডেট: ০৯:১৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫