০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫১৯

পহেলা বৈশাখের উৎসবমুখর দিনে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি।
টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম-এ আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের মানুষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে দেশের কৃষকদের বিভিন্ন প্রণোদনা, ভর্তুকি এবং সরকারি সহায়তা আরও সহজ ও স্বচ্ছ উপায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে করে কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

সরকার আরও জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে কৃষি নীতিনির্ধারণ ও সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই বিশেষ দিনে কৃষকদের জন্য নতুন কর্মসূচির উদ্বোধনকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

সরকারের দাবি, ‘কৃষক কার্ড’ চালুর মধ্য দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে বর্তমান প্রশাসন। এর আগে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খাল খনন কর্মসূচির মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে, যা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত

যশোরে ৮০ পিস ইয়াবাসহ আটক ১

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: ১২:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬