০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

যশোরে ডিবির অভিযানে ‘সৌদি রিয়াল’ প্রতারণা চক্রের দুই সদস্য আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫১১

কম দামে বৈদেশিক মুদ্রা বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা, উদ্ধার ৪টি ১০০ রিয়াল
যশোরে ডিবি পুলিশের অভিযানে ‘সৌদি রিয়াল’ দেখিয়ে প্রতারণা করা একটি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩৫ মিনিটে যশোর কোতয়ালী মডেল থানার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কারবালা জামে মসজিদের সামনে আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বাদী মোঃ আব্দুল বারী (৪৫) স্থানীয় লোকজনের সঙ্গে অবস্থানকালে দুই প্রতারক তার কাছে এসে দাবি করে, তাদের কাছে সৌদি ১০০ রিয়ালের একটি বান্ডিল রয়েছে, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ টাকা। তবে তারা সেটি ২ লাখ টাকায় বিক্রি করতে চায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি দ্রুত ডিবি পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে ডিবি যশোরের এসআই মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দুই প্রতারক—মোঃ জমশেদ শেখ (৬০) ও মোঃ জাহাঙ্গীর মিয়া (৩৮)-কে আটক করেন।

আটকের পর স্থানীয়দের উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে, একটি সাদা বাজারের ব্যাগের ভেতরে গামছায় মোড়ানো পুরাতন লুঙ্গির মধ্যে ৪টি ১০০ সৌদি রিয়াল রেখে সাধারণ মানুষকে দেখিয়ে প্রতারণা করতো। তারা কম দামে বেশি মূল্যের বৈদেশিক মুদ্রা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

ডিবি পুলিশ জানায়, আটককৃতরা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা নিজেদের দখলে রেখে প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটককৃতদের পরিচয়:
১। মোঃ জমশেদ শেখ (৬০), পিতা মৃত আচন শেখ, গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। বর্তমানে চুয়াডাঙ্গা সদর এলাকায় বসবাস।
২। মোঃ জাহাঙ্গীর মিয়া (৩৮), পিতা মৃত বিল্লাল মাতুব্বর, বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়।
জব্দকৃত মালামাল:

৪টি ১০০ সৌদি রিয়াল

২টি ছোট গামছার টুকরা

৩টি পুরাতন লুঙ্গি
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং এমন প্রতারণা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

যশোরে মসজিদের উন্নয়ন তহবিল চুরি

যশোরে ডিবির অভিযানে ‘সৌদি রিয়াল’ প্রতারণা চক্রের দুই সদস্য আটক

আপডেট: ০২:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬