পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির। আইজিপি মহোদয়ের পক্ষ থেকে আজ যশোর জেলায় কর্মরত থাকাকালীন প্রাণ উৎসর্গকারী ৫ জন পুলিশ সদস্যের পরিবারকে ঈদ শুভেচ্ছা বার্তা ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
:
১৮ মার্চ ২০২৬ তারিখ, বুধবার দুপুর ২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী ও শুভেচ্ছা বার্তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আইজিপি মহোদয়ের প্রতিনিধি হিসেবে এসব উপহার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।
:
উপহার প্রদানের সময় পুলিশ সুপার মহোদয় শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি গভীর শ্রদ্ধার সাথে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং আশ্বস্ত করেন যে, যেকোনো প্রয়োজনে যশোর জেলা পুলিশ সব সময় এই পরিবারগুলোর পাশে থাকবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যদের মুখে ঈদের আনন্দ ফুটিয়ে তুলতেই পুলিশের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
১২:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম:
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে আইজিপি: যশোরে ঈদ উপহার ও শুভেচ্ছা বার্তা প্রদান
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- ৫২৭
সর্বাধিক পঠিত





















