১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

২১ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরাঞ্চলের রেল যোগাযোগ:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫৩৩

বগুড়ার সান্তাহার বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনাকবলিত এলাকা অতিক্রম করার মাধ্যমে এই রুটে পুনরায় যান চলাচল শুরু হয়।
:
গতকাল বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি সান্তাহার জংশন ছেড়ে বাগবাড়ী এলাকায় পৌঁছালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের ৯টি কোচ লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উদ্ধার অভিযান ও মেরামত:
রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, দুর্ঘটনার পর ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এসে সারারাত উদ্ধার অভিযান চালায়। লাইনচ্যুত বগিগুলো অপসারণের পর জরুরি মেরামত শেষে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত স্থানে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে এবং পূর্ণাঙ্গ মেরামত কাজ এখনো চলমান রয়েছে।

এই দুর্ঘটনার প্রেক্ষিতে দায়িত্ব অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে মহাব্যবস্থাপক পবিত্র ঈদুল ফিতরের আগ মুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন।

সর্বাধিক পঠিত

রেশন দুর্নীতি মামলায় ইডির তলব: বিপাকে টালিউড অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহান

২১ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরাঞ্চলের রেল যোগাযোগ:

আপডেট: ১২:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬