০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

ব্রাজিল জাতীয় দলে আবার ডাক না পেয়ে হতাশা প্রকাশ করেছেন নেইমার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫১০

দীর্ঘ সময় চোটের সঙ্গে লড়াই করা এই তারকা ফুটবলার জানিয়েছেন, তিনি এখনও জাতীয় দলে ফিরতে এবং বিশ্বকাপে খেলতে আশাবাদী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতে নেই।

২০২৩ সালের অক্টোবর মাসে গুরুতর হাঁটুর চোটের পর থেকে নেইমার জাতীয় দলের বাইরে আছেন। চোট কাটিয়ে মাঠে ফেরলেও পুরোপুরি ফিট না থাকায় তাকে দলে রাখা হয়নি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত স্কোয়াডে নেইমারের নাম রাখা হয়নি।

২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচগুলো বিশ্বকাপের আগে খেলোয়াড় বাছাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। নেইমারকে স্কোয়াডে না দেখে নিজেও হতাশা প্রকাশ করেছেন।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, “হতাশ ও বিষণ্ন হলেও হাল ছাড়ছি না। অনুশীলন ও ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাব। বিশ্বকাপে দলে জায়গা পাওয়ার আশা এখনো শেষ হয়নি।” তিনি আরও যোগ করেছেন, দলে থাকুন বা না থাকুন, ব্রাজিলের প্রতি সমর্থন সবসময় থাকবে।

নেইমারকে না নেওয়ার কারণ ব্যাখ্যা করে আনচেলত্তি বলেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। কোচের মতে, সুস্থ হয়ে নিজের সেরা খেলা দেখালে ফের জাতীয় দলে ফিরে আসতে পারবেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এই খেলোয়াড়।

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে ক্লাবের হয়ে কিছু ম্যাচ খেলার সুযোগ নেইমারের সামনে রয়েছে। সেগুলোতে ভালো পারফরম্যান্স এবং চোটমুক্ত থাকলে জাতীয় দলে ফেরার সুযোগ আরও শক্তিশালী হবে।

সর্বাধিক পঠিত

শার্শায় যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাজিল জাতীয় দলে আবার ডাক না পেয়ে হতাশা প্রকাশ করেছেন নেইমার

আপডেট: ০২:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬