০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

ইরান ভারতের কাছে ফেরত চাইল তিনটি জব্দকৃত ট্যাংকার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫০৮

ইরান ভারতের কাছে জব্দ তিনটি ট্যাংকার ফেরত চেয়েছে। হরমুজ প্রণালির নিরাপদ চলাচলের শর্ত হিসেবে ভারতের কাছে এই অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ইরান ভারতের কাছে জরুরি ওষুধ এবং মেডিকেল সরঞ্জাম পাঠানোরও অনুরোধ করেছে।

তিনটি জাহাজের মধ্যে স্টেলার রুবি ইরানের মালিকানাধীন, আর অ্যল জাফজিয়া ও অ্যাসফল্ট স্টার যথাক্রমে মালি ও নিকারাগুয়ার পতাকাবাহী। গত ফেব্রুয়ারিতে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড এই জাহাজগুলো আরব সাগরে জ্বালানি তেল পাচারের অভিযোগে জব্দ করে। বর্তমানে জাহাজগুলো মুম্বাই বন্দরে রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ইরানের রাষ্ট্রদূত এই জাহাজ ফেরত চেয়েছেন। তিনি আরও বলেন, ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও মেডিকেল সরঞ্জাম পাঠানো জরুরি।

হরমুজ প্রণালির গুরুত্ব বিবেচনা করে এটি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের একটি মূল রুট। প্রতিদিন বিশ্বের জ্বালানি তেলের ২০ শতাংশ এই রুট ব্যবহার করে। ইরান ইতিমধ্যে এই অঞ্চলে অন্যান্য দেশের ট্যাংকারে হামলা চালাচ্ছে, তবে ভারতের চারটি জাহাজকে নিরাপদ প্যাসেজ নিশ্চিত করেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর বলেন, ভারতের এই বিশেষ সুবিধা দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে নিশ্চিত হয়েছে এবং এর মধ্যে কোনো লুকোচাপা নেই।

সূত্র: রয়টার্স

সর্বাধিক পঠিত

শার্শায় যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরান ভারতের কাছে ফেরত চাইল তিনটি জব্দকৃত ট্যাংকার

আপডেট: ০২:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬