০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

যশোরে ভাড়াটিয়া ব্যবসায়ীকে অবৈধ উচ্ছেদ ও হয়রানির অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫১২

যশোরে এক ভাড়াটিয়া ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, তাকে বেআইনিভাবে দোকান থেকে উচ্ছেদ করতে বাড়িওয়ালা নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করেছেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোঃ কুদ্দুস (৫২) এই অভিযোগ তুলে ধরেন।

নাজির শংকরপুর রোডের বাসিন্দা কুদ্দুস জানান, ১৯৯৫ সালে তিনি শহরের আর.এন. রোড চৌরাস্তা এলাকায় এ.এম.এফ রহমান (খোকা) থেকে পজিশন চুক্তিতে দুটি দোকান ঘর ক্রয় করে ব্যবসা শুরু করেন। পরে ২০০৭ সালে দোকানের মালিকানা পরিবর্তন হয়ে এ.কে.এম খয়রাত হোসেনের হাতে চলে আসে। অভিযোগ অনুযায়ী, মালিকানা পরিবর্তনের পর থেকেই খয়রাত হোসেন রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তাকে উচ্ছেদের ষড়যন্ত্র শুরু করেন।

কুদ্দুস জানান, তাকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তার দোকানের ওপর দিয়ে টয়লেটের পাইপ দিয়ে পরিবেশ নষ্ট করা হয়েছে এবং ছোট ভাইকে মারধর করার ঘটনাও ঘটেছে। সর্বশেষ, ১৫ নভেম্বর ২০২৫ তারিখে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় তার দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সংবাদ সম্মেলনে কুদ্দুস বলেন, “আমি নিয়ম মেনে পজিশন ক্রয় করেছি এবং ভাড়া পরিশোধ করে আসছি। বিদ্যুৎ বিলের কোনো বকেয়া থাকা সত্ত্বেও বাড়িওয়ালার চাপে বিদ্যুৎ অফিস সংযোগ দিচ্ছে না। আমার পরিবারের ১৬-১৭ জন সদস্যের ভরণপোষণ এই প্রতিষ্ঠানের আয়ের ওপর নির্ভর করে। বিদ্যুৎ না থাকায় ব্যবসায়িক ও মানসিকভাবে আমি চরম ক্ষতির সম্মুখীন।”

তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী বাড়িওয়ালার কোনো আইনি অধিকার নেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে তিনি স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে চান। সংবাদ সম্মেলনে কুদ্দুসের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন।?

সর্বাধিক পঠিত

শার্শায় যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরে ভাড়াটিয়া ব্যবসায়ীকে অবৈধ উচ্ছেদ ও হয়রানির অভিযোগ

আপডেট: ০১:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬