০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ঈদের দিন কালবৈশাখীর সম্ভাবনা, আবহাওয়ার পূর্বাভাস

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৬১৪

ঈদুল ফিতরের আনন্দের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২০ ও ২১ মার্চ তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে, যা ঈদের দিন ঘনঘটা ঝড়ের আশঙ্কা বাড়াচ্ছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বিরূপ আবহাওয়া দেখা দিতে পারে।
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস:

১৮ মার্চ (বুধবার): সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা। সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

১৯ মার্চ (বৃহস্পতিবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি। দেশের অন্যত্র প্রধানত শুষ্ক আবহাওয়া। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

২০ মার্চ (শুক্রবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি। দিনের তাপমাত্রা অপরিবর্তিত, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২১ মার্চ (শনিবার): পূর্বের দিনের মতোই আবহাওয়া থাকবে, কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ঈদ উদযাপনের সময় ভ্রমণ ও বাড়ি ফেরার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ঈদের দিন কালবৈশাখীর সম্ভাবনা, আবহাওয়ার পূর্বাভাস

আপডেট: ০২:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬