০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আল-আকসা মসজিদে নিরাপত্তা অজুহাতের আড়ালে স্থায়ী বিধিনিষেধের আশঙ্কা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৬২১

আল-আকসা মসজিদের অধ্যাপক ড. মুস্তফা আবু সোয়ে বলেছেন, পুরোনো শহরের ভিতর ও বাইরের নিরাপত্তার পরিস্থিতির মধ্যে যে তীব্র পার্থক্য, তা চরম বিস্ময়কর। তার মতে, যদি সত্যিই নিরাপত্তার জন্য কোনো সমস্যা থাকত, তবে মসজিদের বিশাল ভূগর্ভস্থ অংশগুলোকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা যেত।

অন্যদিকে, ওয়াকফ কমিটির আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আউনি বাযবায সতর্ক করে বলেছেন, সাময়িক অজুহাতে আরোপিত এই বিধিনিষেধ স্থায়ী রূপ নিতে পারে। তিনি মনে করান, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দখলদার শক্তি অধিকৃত অঞ্চলে স্থায়ী পরিবর্তন আনার অধিকার রাখে না। কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরেই আল-আকসার ঐতিহাসিক ‘স্ট্যাটাস কু’ লঙ্ঘন করে আসছে, যা ভবিষ্যতে আরও বড় সংকটের ইঙ্গিত দেয়।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

আল-আকসা মসজিদে নিরাপত্তা অজুহাতের আড়ালে স্থায়ী বিধিনিষেধের আশঙ্কা

আপডেট: ০২:৩১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬