চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানেএ ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহনাজ আক্তার (২৮) ও মর্জিনা আক্তার (২১) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তারা ননদ ও ভাবি সম্পর্কের।
রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার চাপাতিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ঘরের সিলিং থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাহনাজ আক্তার উপজেলা চাপাতিয়া গ্রামের সুমন প্রধানের স্ত্রী, যিনি ২৪ মামলার আসামি। আর মর্জিনা আক্তার এবায়েত উল্লাহর মেয়ে। তবে সুমন প্রধান অভিযানের সময় পুলিশকে এড়িয়ে যান।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, “দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”




















