০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে দেশের বড় খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫০৯

দেশজুড়ে নদী, নালা, খাল ও জলাধার রক্ষায় এক বৃহৎ কর্মযজ্ঞের সূচনা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পাঁচ বছরের পরিকল্পনার অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলায় অনুষ্ঠিত হবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় একযোগে খনন কাজ শুরু হবে। প্রধানমন্ত্রীর হাতে খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায় কাহারোল উপজেলার ঐতিহাসিক বলরামপুর-সাহাপাড়া খালে। একই সময়ে দেশের বাকি ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যরা স্থানীয়ভাবে উদ্বোধন করবেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।

সাহাপাড়া খালটি ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে ঝুড়ি-কোদাল হাতে নিয়ে গ্রামবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে খনন করেছিলেন। পুনঃখননের মাধ্যমে এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন ও খাল খনন কর্মসূচি ঘিরে কাহারোলে ব্যাপক উৎসাহ-উদীপনা বিরাজ করছে। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য জাহিদ হোসেন বলেন, “এই খনন কাজ কৃষি ও সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি পাবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সহায়ক হবে এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করবে।”

সর্বাধিক পঠিত

যশোর আদালতে মাহমুদা কাণ্ডে সংঘর্ষ, শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা—একজনের কারাদণ্ড

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে দেশের বড় খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন

আপডেট: ১০:১৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬