০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় সাদেক আলীর পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৬২৩

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সাদেক আলীর পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫টায় ইউনিয়নের কন্যাদহ কানিপাড়া গ্রামে সাদেক আলীর নিজ বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ শহিদুল ইসলাম শহীদ। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে তার চাচা সাদেক আলীর পিতা-মাতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা রবিউল ইসলাম খোকন, শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার, কন্যাদহ ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, যুবদল নেতা আশানুর রহমানসহ স্থানীয় মুসল্লি ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

শার্শায় সাদেক আলীর পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

আপডেট: ০৭:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬