০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আজ থেকে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু”: ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫০৮

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের কার্যক্রম শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রারম্ভিক বক্তব্যে দেশে ‘কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা’ শুরু হওয়ার ঘোষণা দেন।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত দেশের সকল আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “আজকের এই দিনটি দেশের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত। আজ থেকে বাংলাদেশে প্রকৃত ও কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথচলা শুরু হলো।”
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, “তিনি জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপোষ করেননি।” একইসঙ্গে তিনি আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান।
দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমি আজ দল-মত নির্বিশেষে দেশের সকল জনগণের প্রতিনিধিত্ব করছি। আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলা। এভাবেই আমরা একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।” এই লক্ষ্য বাস্তবায়নে তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবার সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রশ্নে কোনো বিরোধ থাকতে পারে না।
সংসদীয় কার্যক্রমের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। নতুন এই সংসদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সংসদ সদস্যরা।

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপতির ভাষণকালে বিরোধী দলের প্ল্যাকার্ড প্রদর্শন ও সংসদ থেকে ওয়াক আউট

আজ থেকে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু”: ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: ০১:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬