০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সরাইলে নির্বাচনের দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম হাবিব (৪৮) নামে এক পোলিং অফিসারের আকস্মিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরুর পর দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল ইসলাম। সকালের দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

মৃত মুজাহিদুল ইসলাম হাবিব সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের গোলাম মাওলার ছেলে। তিনি পেশায় সরাইল উপজেলার পানিশ্বর ইসলামি ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পোলিং অফিসারের আকস্মিক মৃত্যুতে কেন্দ্রটিতে শোকের ছায়া নেমে আসে। তবে ভোটগ্রহণ কার্যক্রম সচল রাখতে বিকল্প জনবলের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এই কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ভোটার ও অন্য কর্মকর্তাদের মধ্যে বিষণ্ণতা ছড়িয়ে পড়লেও ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ অব্যাহত রেখেছেন।

সর্বাধিক পঠিত

গাজী নজরুলের সরকারি বাসা থেকে ‘মরিয়মের’ হাতে লেখা চিঠি উদ্ধারের দাবি

সরাইলে নির্বাচনের দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

আপডেট: ১২:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬