০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

যশোরে জমি নিয়ে বিরোধ: গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫০

যশোর যশোর সদর উপজেলার চুরামনকাঠি হাফিজিয়া পাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রুবিনা আলম (৪০) নামে এক গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটে। আহত রুবিনা বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রুবিনা আলম ওই গ্রামের খন্দকার মাজহারুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, চুরামনকাঠি হাফিজিয়া পাড়ার বাসিন্দা সোহান (৩৫), নীলা (৩২) এবং নুরজাহানের সাথে রুবিনাদের পরিবারের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার এই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রুবিনার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা রুবিনাকে লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করলে তার মাথায় গুরুতর জখম হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ও আত্মীয়-স্বজনরা দ্রুত ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

রুবিনাকে উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলায় মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় আঘাতের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।

এই বর্বরোচিত হামলার ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার ঘটনার পর থেকে অভিযুক্ত সোহান ও তার সহযোগীরা এলাকা ছেড়েছে বলে জানা গেছে।
?

সর্বাধিক পঠিত

গাজী নজরুলের সরকারি বাসা থেকে ‘মরিয়মের’ হাতে লেখা চিঠি উদ্ধারের দাবি

যশোরে জমি নিয়ে বিরোধ: গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত জখম

আপডেট: ০৫:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬