০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যশোরে : চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক রক্তাক্ত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৩

যশোরের কোতোয়ালী মডেল থানাধীন দাইতলা এলাকায় পারিবারিক বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইকবাল কবির (৪২) নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিবাদীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এই হামলার ঘটনা ঘটে।
আহত ইকবাল কবির দাইতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ইকবাল কবিরের সাথে তার চাচাতো ভাই জুয়েল রানা (৩০)-র দীর্ঘদিনের বিরোধ চলছিল। বুধবার দুপুরে ইকবাল কবির ব্যক্তিগত প্রয়োজনে জুয়েল রানার বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় জুয়েল তার পথরোধ করলে দুইজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।
কথাকাটাকাটির একপর্যায়ে জুয়েল রানা ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে ইকবালের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। ছুরিকাঘাতে ইকবাল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইকবালের শরীরে একাধিক স্থানে জখম থাকায় তার অবস্থা আশঙ্কাজনক না হলেও তিনি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে হামলার ঘটনার পর অভিযুক্ত জুয়েল রানা এলাকা থেকে আত্মগোপন করেছেন।
স্থানীয়রা জানান, সামান্য পারিবারিক বিরোধ থেকে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি নিয়ে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে তারেক রহমানের আগমন ঘিরে পথসভা ও শুভেচ্ছা মিছিল

যশোরে : চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক রক্তাক্ত

আপডেট: ০৫:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬