০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৭

দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, সোমবার সকাল ১১টার পর বিমানবন্দরে এয়ার অ্যাম্বুল্যান্স অবতরণ করে। দুপুর ১:৩০ মিনিটের দিকে হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুল্যান্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আজ দুপুরেই হাদি সিঙ্গাপুরে পৌঁছাবেন।
এর আগে, রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, গুরুতর অবস্থায় থাকা হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আহত হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করল।

সর্বাধিক পঠিত

হাই-টেক পার্কে অনিয়মের অভিযোগ, বদলির পরও শফিকের যোগদান নিয়ে প্রশ্ন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি

আপডেট: ০১:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫