১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

যশোর থেকে আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বার আব্দুর রহিম আটক,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৮১

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আব্দুর রহিম বীরনগর বাজারের বাসিন্দা। তাকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দাস জানান, আটককৃত রহিম এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া, আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তিনি ‘দেশবিরোধী কর্মকাণ্ডে’ লিপ্ত ছিলেন বলে পুলিশ দাবি করেছে।
এসআই অমৃত লাল দাস আরও জানান, সম্প্রতি যশোরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ব্যানার দোকানে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের তদন্তে উঠে আসে, এই ঘটনার সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিমও জড়িত ছিলেন।
পুলিশ এই ঘটনায় দায়ের করা মামলায় আব্দুর রহিমকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বাধিক পঠিত

হাই-টেক পার্কে অনিয়মের অভিযোগ, বদলির পরও শফিকের যোগদান নিয়ে প্রশ্ন

যশোর থেকে আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বার আব্দুর রহিম আটক,

আপডেট: ০৪:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫