১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ওসমান হাদির হামলাকারীর ছবি প্রকাশ করল ডিএমপি, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৮৪

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর গু/লি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি ঘোষণা করেছে, ওই সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুরুতর আহত হন। এই ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে ‘হন্যে হয়ে খুঁজছে’।
ডিএমপি বিনীত অনুরোধ করেছে, এই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানাতে হবে:
* ডিসি মতিঝিল: ০১৩২০০৪০০৮০
* ওসি পল্টন: ০১৩২০০৪০১৩২
পুলিশ আরও জানিয়েছে, সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাঁকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমান হাদিকে গু/লি করে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়), অধ্যাপক ডা. সায়েদুর রহমান তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, বুলেটের আঘাতে হাদির মস্তিষ্কের কাণ্ড বা ‘ব্রেন স্টেম’ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। তিনি বর্তমানে ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন এবং আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে।

সর্বাধিক পঠিত

সাজা ও সাময়িক বরখাস্তের পরও পদোন্নতি, যশোর বিআরটিএর এডি জমির হোসেনকে ঘিরে প্রশ্ন

ওসমান হাদির হামলাকারীর ছবি প্রকাশ করল ডিএমপি, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা

আপডেট: ০৪:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫