১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শা বাহাদুরপুরে দোয়া মাহফিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৬৭৪

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে যশোর জেলার শার্শা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি। আজ শুক্রবার বিকেলে। ধাণ্যখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। বাহাদুরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরেন। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীসহ শার্শা উপজেলাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ; সহ-সভাপতি আমিনুর রহমান নেদা, শাহাবুদ্দিন আহম্মেদ; যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন আহমেদ; যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খাঁ, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক, নসিমুল গনি বল্টু, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ এবং জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই দোয়া মাহফিল পরিচালনা করেন। সবশেষে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকাল ও তাঁর কর্মের উপর একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সর্বাধিক পঠিত

সাজা ও সাময়িক বরখাস্তের পরও পদোন্নতি, যশোর বিআরটিএর এডি জমির হোসেনকে ঘিরে প্রশ্ন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শা বাহাদুরপুরে দোয়া মাহফিল

আপডেট: ০৫:৫৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫