১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৫৭১

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ অক্টোবর) দিনভর বিজিবির টহল দল ঘিবা বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এই সময় তারা ভারতীয় গাঁজা, শাড়ি ও বিভিন্ন পোশাক সামগ্রী জব্দ করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩ হাজার ১৫০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। তারই ফলস্বরূপ নিয়মিত অভিযানে বিজিবি এসব মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হচ্ছে।
তিনি আরও নিশ্চিত করেন যে, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০২:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫