০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

যশোরে ০৪ কোটি টাকা মু্ল্যের ১৫টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৫০৫

নিজস্ব প্রতিনিধিঃ যশোরে প্রায় ০৪ কোটি টাকা মু্ল্যের ১৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ ০৩ জন আসামী আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (২৭ নভেম্বর) ০৪০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে ৪৯ বিজিবি এর ০১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে ০৩ জন আসামীসহ ১৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার ও ০১টি প্রাইভেট কার আটক করে। আটককৃত ব্যক্তিদের শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। আটককৃত আসামিরা হলেন, মোঃ হাবিবুর রহমান (২৫), পিতাঃ আনোয়ার আলী, গ্রামঃ ভাদিয়ালী, ডাকঘরঃ সোনাবাড়ীয়া, থানাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা, মোঃ সুমন হোসেন (২৩), পিতাঃ আবুল কালাম, গ্রামঃ কেঁড়াগাছি, ডাকঘরঃ কেঁড়াগাছি, থানাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা, ও মোঃ হেদায়রু রহমান (৩৮), পিতাঃ নজরুল ইসলাম, গ্রামঃ সুলতানপুর, ডাকঘরঃ হিজলদী, থানাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা।

আটককৃত স্বর্ণের মূল্য ৩,৫৬,০০,০০০/- টাকা, রৌপ্য ২৩ গ্রাম মূল্য ৭,০০০/-, ০১টি প্রাইভেট কার মূল্য ৩২,০০,০০০/-, ০৪টি মোবাইল মূল্য ৪৮,০০০/- টাকা, ০২টি হাতঘড়ি মূল্য ৩,০০০/- এবং নগদ ৩,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৩,৮৮,৬১,০০০/- (তিন কোটি আটাশি লক্ষ একষট্টি হাজার) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে

সর্বাধিক পঠিত

রাজশাহীতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

যশোরে ০৪ কোটি টাকা মু্ল্যের ১৫টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

আপডেট: ০২:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬