বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে দূষণের হাত থেকে হাকর নদী রক্ষায় চুরিপানা পরিষ্কারে তৃতীয় দিনের অভিযান চলমান রয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বেনাপোল পৌর এলাকার হাকর নদীতে স্থানীয় বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি চলমান রয়েছে।
বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন, “হাকর নদী বেনাপোলবাসীর ঐতিহ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিনের দখল ও দূষণের কারণে নদীটি আজ মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। এই নদীকে বাঁচাতে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। বেনাপোলের পরিবেশ ও নদী রক্ষায় আমার এই প্রচেষ্টা তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।




















