০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি: ডা. জাহেদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৫০৫

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস, উনি বলছেন না, আসার পর ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস, উনি বলছেন না যে ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। যদিও ভারতের কেউ কেউ বলেন, উনি নাকি এখনো প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘আমরা যেভাবে তাকে চাই, সেভাবেই চাই। এখন সেটা বাংলাদেশ বিমানে না অন্য কিছু সেটা পরের বিষয়। আমরা তাকে চাই, তাকে প্রত্যাপরণ করা হবে।’

এক সপ্তাহে ২১৩টি নাশকতা চালিয়েছে আ.লীগ: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সেই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। তিনি যে রাষ্ট্রে পালিয়ে আছেন, সেই রাষ্ট্রের কাছে তাকে বাংলাদেশের হাতে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যদি হস্তান্তর করা হয়, সেটা বাংলাদেশ বিমানে আমরা আনব, নাকি তিনি তাদের বিমানে আসবেন, সেটা পরবর্তী সময়ে নির্ধারিত হবে। এ বিষয়ে আমাদের বক্তব্য এইটুকুই।

সর্বাধিক পঠিত

বেনাপোল হাকর নদীর কচুরীপানা পরিস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে

ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি: ডা. জাহেদ

আপডেট: ০১:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬