০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৫২ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৫১৪

মালয়েশিয়ার জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ নিজ নিজ দেশের নাগরিকদের ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বিভিন্ন দেশের মোট ২৪৬ জন আটক ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের অধীন পিকেনেনাস টাউন ইমিগ্রেশন ডিপোর মাধ্যমে পরিচালিত এ প্রত্যাবাসন কার্যক্রমে বিভিন্ন দেশের নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়।
ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩০ জন ইন্দোনেশীয়, ৫২ জন বাংলাদেশি, ৩০ জন থাই, ১১ জন পাকিস্তানি, ৯ জন নেপালি, ৬ জন ভারতীয়, ৫ জন শ্রীলঙ্কান, দুইজন সিঙ্গাপুরের নাগরিক এবং একজন চীনা নাগরিক।
আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে আকাশ, নৌ ও স্থলপথ ব্যবহার করা হয়েছে। এ ক্ষেত্রে ব্যবহৃত প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোর মধ্যে রয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২, স্টুলাং লাউত ফেরি টার্মিনাল, সুলতান ইস্কান্দার ভবন কমপ্লেক্স এবং ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টাইন ও নিরাপত্তা কমপ্লেক্স (আইসিকিউএস) রান্তাউ পাঞ্জাং।
প্রত্যাবাসন কার্যক্রমে ব্যবহৃত বিমান, নৌযান ও অন্যান্য যাতায়াতের টিকিটের খরচ সংশ্লিষ্ট আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় অথবা পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতায় বহন করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোও টিকিটের ব্যয়ভার বহন করেছে।
জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নেনাস টাউন ইমিগ্রেশন ডিপোর মাধ্যমে আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোল হাকর নদীর কচুরীপানা পরিস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে

৫২ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আপডেট: ০১:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬