১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

যশোর-৬ কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম লালমাটিয়া থেকে গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫০১

নিজস্ব প্রতিনিধিঃ যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলাম-কে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তার করার পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
৩৩ বছর বয়সী আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে। ডিবির তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আজিজুল ইসলাম।
কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে পরিচিত ছিলেন তিনি। একসময় বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা আজিজুল ইসলাম পরবর্তী সময়ে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সর্বাধিক পঠিত

যশোর-৬ কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম লালমাটিয়া থেকে গ্রেপ্তার

যশোর-৬ কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম লালমাটিয়া থেকে গ্রেপ্তার

আপডেট: ১১:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬