০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫১২

বিদেশ যাওয়ার সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্র জানায়, সংবাদ মাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।

প্রসঙ্গত, শেখ মোহাম্মদ আসলাম একসময় সুইডেন ছিলেন বলে পরিচিত হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’ নামে। তেজগাঁও এলাকার এই শীর্ষ সন্ত্রাসী একসময় ঢাকার অপরাধ জগত কাঁপাতেন।মানচিত্র দেখুন

১৯৮৬ সালে তিনি অপরাধ জগতে যুক্ত হন। ওই বছর পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তারপর থেকে তার বিরুদ্ধে একের পর এক হত্যাকাণ্ডসহ নানা অপরাধের তথ্য বের হয়ে আসে। এরই মধ্যে নিজেকে রক্ষা করতে সুইডেন চলে যান। বছর পাঁচেক ওই দেশে থেকে আবার ফিরে আসেন দেশে। তারপর সুইডেন শব্দটি নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।

১৯৯৭ সালে যুবলীগ নেতা গালিবকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হন সুইডেন আসলাম। তখন সবার সামনে চলে আসে আসলামের আসল পরিচয়। গ্রেপ্তার সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় পছন্দের বুলেট প্রুফ জ্যাকেটও। আটক হওয়ার পরও তার নিয়ন্ত্রণ ছিল অপরাধ জগত।

সর্বাধিক পঠিত

যশোরে আওয়ামী লীগের ৬ নেতা আটক

শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

আপডেট: ১০:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬