০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫০২

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের হাতে তুলে দেয়।

তিনি বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি তার আল্টিমেট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া। হয়তো থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সে মালয়েশিয়া যেত। আমরা বিষয়টি যাচাই করছি।
সূত্র জানিয়েছে, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা বলছেন, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে অন্তত শতাধিক অভিযোগ পড়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

যশোরে আওয়ামী লীগের ৬ নেতা আটক

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

আপডেট: ১২:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬