পুটখালীতে বারোপোতা বাজার কমিটির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট
খেলাধুলা যুবসমাজকে অনুপ্রাণিত করে—মফিকুল হাসান তৃপ্তি
নিজস্ব প্রতিবেদক:
যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে বারোপোতা বাজার কমিটির আয়োজনে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উপভোগ করতে এলাকার হাজারো দর্শকের ভিড় জমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুল কাদের খান।
এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, পুটখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমান, সংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত, ইউনিয়ন যুবদল নেতা মোঃ জিয়াউর রহমান, মোঃ আহসান হাবীব লিটন, মোঃ জাহিদুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মিকাইল শরিফুল ও কৃষক দলের ইউনিয়ন সংগঠনিক সম্পাদক মোঃ জনাব আলীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ফাইনাল খেলায় মোঃ আজিজুর রহমানের টিম ২–০ গোলে জয়ী হয়। অপরদিকে ইউসুফ ডাক্তার এর টিমকে হার মেনে নিতে হয়।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, “এই ধরনের খেলার আয়োজন যুবকদের অনুপ্রেরণা দেয়। খেলাধুলার মাধ্যমেই সমাজ থেকে মাদক দূর করা সম্ভব।”
শোক সংবাদ
একইদিন সন্ধ্যায় পুটখালী ইউনিয়নের খলশি গ্রামে বিএনপির কর্মী সামছুর রহমান (৭৫) ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।



























