০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথ বাহিনী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫১০

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে খালি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযান শেষে মানবপাচারকারীদের ব্যবহৃত আস্তানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল অভিযানে অংশ নেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার এ অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে যৌথ বাহিনীর সদস্যরা মানবপাচারকারী চক্রের গোপন আস্তানাটি চারদিক থেকে ঘিরে ফেলেন। পরে সেখানে তল্লাশি চালিয়ে কিছু খালি কার্তুজ ও আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

তল্লাশি শেষে মানবপাচারকারীদের ব্যবহৃত আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়।

আইএসপিআর আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা সুরক্ষায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

ছাগলে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে বিরোধ, যশোরে লাঠি-ইটের আঘাতে ব্যক্তি গুরুতর আহত

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথ বাহিনী

আপডেট: ০৮:০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬