০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

: শার্শার নাভারণে অ্যালকোহল সেবনের পর অসুস্থ হয়ে যুবকের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫১২

যশোরের শার্শা উপজেলার নাভারণে অ্যালকোহল সেবনের পর অসুস্থ হয়ে আশা (পরিচিত নাম) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আশা শার্শা উপজেলার নাভারণের ইসলামপুর গ্রামের লালটুর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে একাধিকবার বমি করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় পরিবারের সদস্যরা বাড়িতেই ওষুধ খাইয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা করেন। তবে সময়ের সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

পরে শনিবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে পরিবারের সদস্যরা তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে অ্যালকোহল সেবনের পর অসুস্থ হয়ে পড়ার তথ্য পাওয়া গেলেও তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

ছাগলে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে বিরোধ, যশোরে লাঠি-ইটের আঘাতে ব্যক্তি গুরুতর আহত

: শার্শার নাভারণে অ্যালকোহল সেবনের পর অসুস্থ হয়ে যুবকের মৃত্যু

আপডেট: ০১:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬