১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
যশোরে ইয়াবাসহ নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৪

যশোরে পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোট ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন, যিনি চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।
বাবলাতলা থেকে নারীসহ দুজন আটক
কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার গভীর রাতে যশোর শহরের বাবলাতলা এলাকায় একটি মৎস্য হ্যাচারির সামনে থেকে দুজনকে আটক করা হয়। তারা হলেন:
* সদর উপজেলার বসুন্দিয়া কলোনীপাড়ার ইমরান খানের স্ত্রী বিথী বেগম (৩৮)
* জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে আসাদ কবির (৪৫)
তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিথী বেগম মাদক বিক্রি করছিলেন এবং আসাদ কবির তাকে সহযোগিতা করছিলেন। বিথী বেগমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে আরও দুটি মামলা রয়েছে।
ইছালী রাজাপুর থেকে একজন আটক
অন্যদিকে, ফুলবাড়ি ক্যাম্পের এএসআই আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ইছালী রাজাপুর এলাকার একটি সেলুনের সামনে থেকে নবী হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মহনপুর গ্রামের নওশের আলীর ছেলে। তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সর্বাধিক পঠিত

বিসিবির পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

যশোরে ইয়াবাসহ নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

যশোরে ইয়াবাসহ নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ০৮:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫