০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

যশোরে অস্ত্র-গুলিসহ আটক কাদেরের ১৭ বছরের কারাদণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৫০৬

যশোর প্রতিনিধি: যশোরে অস্ত্র ও গুলিসহ আটক আব্দুল কাদেরকে পৃথক দুটি ধারায় মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৮ অক্টোবর) স্পেশাল ট্রাইব্যুনাল-৯-এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওয়াসিম শেখ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৩ আগস্ট দুপুরে র‌্যাব-৬ যশোরের সদস্যরা খবর পান, সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামের একটি মাছের ঘেরে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছেন। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আব্দুল কাদেরকে আটক করা হয়।

অভিযানকালে কাদেরের লিজ নেওয়া ওই ঘেরের আগাছার মধ্য থেকে দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৬ যশোরের ডিএডি শেখ নুরুজ্জামান চান্দু বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্ত করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিহির মণ্ডল। তদন্ত শেষে আব্দুল কাদেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।

রোববার মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে একটি ধারায় আব্দুল কাদেরকে ১০ বছরের এবং অন্য ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে তাঁকে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি আব্দুল কাদের আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সর্বাধিক পঠিত

যশোরে অস্ত্র-গুলিসহ আটক কাদেরের ১৭ বছরের কারাদণ্ড

যশোরে অস্ত্র-গুলিসহ আটক কাদেরের ১৭ বছরের কারাদণ্ড

আপডেট: ০৯:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬