১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু, মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৫১১

যশোর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত ওই নারীকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রোববার সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে অ্যাম্বুলেন্সে করে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কারণেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনাটি কোথায়, কখন এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

যশোরে অস্ত্র-গুলিসহ আটক কাদেরের ১৭ বছরের কারাদণ্ড

সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু, মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে

আপডেট: ০৫:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬