যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন নাশকতা মামলার আসামি এবং অপরজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহরাব হোসেন ও জুয়েল রানা। পুলিশ জানায়, সোহরাব হোসেন আওয়ামী লীগের কর্মী এবং তিনি একটি নাশকতা মামলার আসামি। অন্যদিকে জুয়েল রানাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, মাদক, নাশকতাসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বেনাপোল পোর্ট থানা এলাকায় অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।




















