শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৯৪ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে রুদ্রপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে বিজিবি সদস্যরা ১৯৪ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের অবৈধ পাচার বন্ধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।




















