০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে মার্কিন দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৫০৯

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডগলাস ডেভিড মু-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বেনাপোলে পৌঁছায়।

প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন ফিরোজ আহমেদ ও শিলা আহমেদ।

জানা গেছে, যশোর শহরের একটি হোটেল থেকে সড়কপথে বেনাপোলে পৌঁছে প্রতিনিধি দলটি প্রথমে বেনাপোল স্থলবন্দরের পরিচালকের কার্যালয়ে যায়। সেখানে বন্দর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তারা। এ সময় বন্দর পরিচালনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে প্রতিনিধি দলটি বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড পরিদর্শন করে। পরিদর্শনকালে তারা বন্দরের কার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর বেনাপোল প্রতিনিধি মো. বকুল মাহবুবের বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রতিনিধি দলের সদস্যরা।

মধ্যাহ্নভোজ শেষে দুপুর ১টা ৪০ মিনিটে প্রতিনিধি দলটি সড়কপথে সাতক্ষীরা হয়ে খুলনার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ত্যাগ করে।

সর্বাধিক পঠিত

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে মার্কিন দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে মার্কিন দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল

আপডেট: ০৭:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬