০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৫০৭

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বুধবার (৭ অক্টোবর)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর তারিখ নির্ধারণ করেন। ওই সময় রাষ্ট্রপক্ষ জানায়, মামলার ৩০ জন আসামি পলাতক রয়েছেন। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও তারা ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি। ফলে তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু এবং তাদের পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল আবেদনটি গ্রহণ করে শুনানির দিন ধার্য করেন।

এদিকে মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে বুধবার সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, দীপু মনি, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেন।

মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক পুলিশ ও সামরিক কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতার নাম রয়েছে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আজকের শুনানিতে অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনাল পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

সর্বাধিক পঠিত

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে মার্কিন দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

আপডেট: ০৫:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬