১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চূড়ামনকাটিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যুবকের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৩

যশোরের চূড়ামনকাটিতে পানিতে ডুবে মাহফুজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে বাদিয়াটলা এলাকায় বোটক্লাবের বিপরীত পাশের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ চূড়ামনকাটি ইউনিয়নের সানতলা এলাকার নূর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে বোটক্লাবের বিপরীত পাশের ঘাটে গোসল করতে যান মাহফুজ। গোসলের একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে বন্ধুরা পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয় লোকজন ও তার স্বজনদের জানান তারা।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পানিতে তল্লাশি চালিয়ে মাহফুজকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

মাহফুজের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মাহফুজ শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন।

সর্বাধিক পঠিত

স্ত্রীর অন্যত্র বিয়ের ১২ দিন পর মণিরামপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চূড়ামনকাটিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট: ০৮:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬