০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় বিশেষ অভিযানে যুবলীগের সাবেক নেতা আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৫

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে হযরত আলী (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক সাবেক নেতাকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়ন যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক।

আটক হযরত আলী শার্শা থানার ফুলসার মাঝেরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের শার্শা থানার এফআইআর নং-২৩ ও জিআর নং-৩০২ মামলার তদন্তে হযরত আলীকে সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে শার্শা উপজেলার ফুলসার গ্রামে হযরত আলীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক হযরত আলীকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, শার্শা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় বিশেষ অভিযানে যুবলীগের সাবেক নেতা আটক

শার্শায় বিশেষ অভিযানে যুবলীগের সাবেক নেতা আটক

আপডেট: ০৪:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬