০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যশোর-২ আসনের সাবেক এমপি মনিরুলের ১.৮২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৫

যশোর প্রতিনিধি:
যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৮২ লাখ ১৫ হাজার ৩৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধে ২২ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্যও পাওয়া গেছে।

দুদক সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম ও তার স্ত্রীর সম্পদের হিসাব পর্যালোচনায় তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে মনিরুল ইসলামের নামে ১ কোটি ৮২ লাখ ১৫ হাজার ৩৫৬ টাকা এবং ফারদীনা রহমানের নামে ২২ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার তথ্য উঠে আসে।

এ ঘটনায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের বিষয়ে ব্যাখ্যা জানতে মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুদক।

দুদকের পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে তাদের সম্পদের উৎস ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হবে।

সর্বাধিক পঠিত

যশোর-২ আসনের সাবেক এমপি মনিরুলের ১.৮২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক

যশোর-২ আসনের সাবেক এমপি মনিরুলের ১.৮২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক

আপডেট: ০১:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬