০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ছোট আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৩

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়া এলাকায় পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

গণসংযোগকালে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নাগরিক সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন।

ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং প্রতিটি ওয়ার্ডের প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ছোট আঁচড়া এলাকার সমস্যা ও প্রয়োজন চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের পাশাপাশি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

গণসংযোগে স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তা, ড্রেনেজ, নাগরিক সুবিধা ও মাদকমুক্ত পরিবেশসহ বিভিন্ন বিষয়ে তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নেন।

সর্বাধিক পঠিত

যশোর-২ আসনের সাবেক এমপি মনিরুলের ১.৮২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক

ছোট আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আপডেট: ০১:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬