: যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের আরও চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একইসাথে তাদের কাছ থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এর আগে, গত ৯ জুলাই এই চক্রের প্রধান হোতা শহিদুল ইসলাম ওরফে শহিদসহ ছয়জনকে আটক করেছিল ডিবি। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার রওনক জাহান এই তথ্য জানান।
পুলিশ সুপার জানান, আটককৃতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানীর তামিম খান, গোপালগঞ্জ সদরের মুরসালিন, আজিম শিকদার এবং কাশিয়ানীর হাসানুর রহমান। তাদের সবাই পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য।
যেভাবে অভিযান পরিচালিত হয়
পুলিশ জানায়, গত ৯ জুলাই যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে ডিবি পুলিশ চোরাই মোটরসাইকেল বিক্রির সময় ৩০ মামলার আসামি শহিদুল ইসলাম ওরফে শহিদকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নড়াইল ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করা হয় এবং চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানায় একটি মামলাও দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান ও এএসআই রঞ্জন কুমার বসু তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে যান। এরই ধারাবাহিকতায় ১১ ও ১২ সেপ্টেম্বর গোপালগঞ্জের কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে আটক করা হয়।
আটককৃতদের হেফাজত থেকে দুটি ইয়ামাহা আর-১৫, তিনটি সুজুকি গিক্সার, একটি পালসার এবং একটি ইয়ামাহা এফজেড ভি৩ মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে তামিম খান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব এবং ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক।
০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য আটক, ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য আটক, ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬২
সর্বাধিক পঠিত





















