০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১০:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৬

যশোরের ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাঠড়াপাড়া ও ছুটিপুর রোড এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের মৃত বদরুদ্দীনের ছেলে দাউদ আলী (৬৫) এবং পাল্লা গ্রামের আলতাব হোসেনের ছেলে ইমরান হোসেন ইমন (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে দাউদ আলী হেলমেট ছাড়া মোটরসাইকেলে ছুটিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে মাঠড়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে ছুটিপুর রোড এলাকায় মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান ইমরান হোসেন ইমন। এতে তিনি মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইমরান হোসেন ইমনের অবস্থা আশঙ্কামুক্ত। তবে দাউদ আলীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সর্বাধিক পঠিত

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত

আপডেট: ০৩:১০:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬