১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে অষ্টম দিনেও জনতার দ্বারে ইমদাদুল হক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৪

নিজস্ব প্রতিবেদক:
উন্নয়নের প্রতিশ্রুতি ও নাগরিক সেবার প্রত্যয় নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাদিপুরের মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। প্রচারণার অষ্টম দিনেও তিনি সাদিপুর ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়, তাদের সমস্যার কথা শোনা এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানের আশ্বাস দেন তিনি।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, জনগণের ভোট ও সমর্থনে নির্বাচিত হলে সাদিপুরের সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। রাস্তাঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা ও অন্যান্য নাগরিক সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, “আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণ আমাকে দায়িত্ব দিলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব। সাদিপুরের উন্নয়নকে শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে চাই।”

গণসংযোগের সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তার কাছে তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ এসব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।

এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মী ও সমর্থকরাও গণসংযোগে অংশ নেন এবং ভোটারদের কাছে ইমদাদুল হক ইমদাদের পক্ষে সমর্থন ও ভোট কামনা করেন। অষ্টম দিনের প্রচারণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন, সহসভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সাদিপুরে ততই বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় অষ্টম দিনের গণসংযোগে ভোটারদের কাছে উন্নয়ন ও নাগরিক সেবার বার্তা তুলে ধরে নিজের অবস্থান জানান দেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

সর্বাধিক পঠিত

পাবনা গণপূর্তের রাশেদ কবীরকে ঘিরে অনিয়মের অভিযোগ

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে অষ্টম দিনেও জনতার দ্বারে ইমদাদুল হক

আপডেট: ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬