১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

যশোরে প্লাস্টিকের বক্সে ইটের টুকরা, প্রতারণার অভিযোগে তিনজন আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৫০৮

যশোরে প্লাস্টিকের বক্সে মূল্যবান সামগ্রী দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রথমে শরিফুল নামে একজনকে ঢাকার রমনা এলাকা থেকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুই আসামিকেও আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল এক ব্যক্তির কাছে একটি প্লাস্টিকের বক্স দিয়ে চলে যান। যাওয়ার সময় তিনি বক্সটি বাড়িতে গিয়ে খুলতে বলেন। পরে বাড়িতে গিয়ে বক্সটি খুলে ওই ব্যক্তি দেখতে পান, ভেতরে কোনো মূল্যবান সামগ্রী নেই; রয়েছে শুধু একটি ইটের টুকরা।

বিষয়টি বুঝতে পেরে প্রতারণার শিকার ব্যক্তি যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ সুপারের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে।

অভিযানের একপর্যায়ে ঢাকার রমনা এলাকা থেকে শরিফুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে প্রতারণার ঘটনায় জড়িতদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

পরে শরিফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুই আসামিকে আটক করা হয়। শনিবার তিনজনকেই আদালতে সোপর্দ করা হলে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিচারক তাঁদের জবানবন্দি গ্রহণ শেষে তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বাধিক পঠিত

যশোরে আওয়ামী লীগের তিন কর্মী আটক

যশোরে প্লাস্টিকের বক্সে ইটের টুকরা, প্রতারণার অভিযোগে তিনজন আটক

আপডেট: ১০:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬